আকাশ, তুমি কথা বলো
কথা বলো দ্রোহের
কথা বলো বিপ্লবের
সাগর, তুমি সাক্ষী হও
সাক্ষী হও গণ জোয়ারের
সাক্ষী হও মুক্তির
মুক্তি ঘূর্ণিপাকে আবদ্ধ জনতার
বাতাস, তুমি সাথী হও
সাথী হও টুঁটি চেপে ধরা মেয়ের গর্জনের
মৃত্তিকা, তুমি কম্পিত হও
কম্পিত হও লাখো পদাঘাতে
ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে
প্রত্যক্ষ করো ইতিহাসের বিনির্মাণ
-তানজিম










