নিউজ ডেস্ক: সিকিমে ভয়াবহ তুষারধসের জের। উত্তর সিকিমে পারমিট দেওয়ার ক্ষেত্রে লাগাম টানল প্রশাসন। সূত্রের খবর, সিকিম পুলিশ ও প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে উত্তর সিকিমে এবং পূর্ব সিকিমে এখনই আর পারমিট দেওয়া হবে না। পরবর্তী কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এমনই চলবে। উত্তর সিকিমের লাচুং, লাচেন পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু তারপরে আর যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে না। এমন ঘটনা কার্যত ধাক্কা লেগেছে পর্যটকদেরও। পারমিট না দিলে সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করতে পারেন অনেক পর্যটক, সেক্ষেত্রে সমস্যায় পড়বে পর্যটন ব্যবসার।বর্তমানে সান্দাকফুর আশেপাশের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। কার্যত হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে হচ্ছে পর্যটকদের। স্বাভাবিকভাবেই এতে মন খারাপ অনেকেরই। এদিকে মরশুমের প্রথম তুষারপাতে ভ্রমণে বিপত্তি। শনিবার রাত থেকেই প্রবল তুষারপাতে আরও দুর্গম হয়ে উঠেছে রাস্তা। সান্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা। সাদা বরফের চাদরে ঢাকা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও।












