বুলন্দশহর কাণ্ডে বদলি করা হল সিনিয়র পুলিস সুপার সহ তিন পুলিস আধিকারিককে । সিনিয়র পুলিস সুপার কৃষ্ণা বাহাদুর সিংয়ের জায়গায় এলেন সীতাপুরের পুলিস সুপার প্রভাকর চৌধুরী । অন্যদিকে কৃষ্ণা বাহাদুর সিংকে পাঠানো হল লখনউ হেড কোয়ার্টারের ডিজিপি হিসেবে । বাকি দুই পুলিস আধিকারিকের মধ্যে সয়ানার সার্কেল অফিসার ছিলেন সত্য প্রকাশ শর্মা এবং চিংড়াবতী থানার আই সি সুরেশ কুমার । সত্য প্রকাশ শর্মাকে পাঠানো হল মোরাদাবাদের পুলিস ট্রেনিং কলেজে । অন্যদিকে সুরেশ কুমারকে পাঠানো হল ললিতপুর জেলার দায়িত্বে ।
Loading...













