কোটি মানুষের শহর ঢাকায় প্রকৃতির চিরচেনা রূপ ফিরে আসবে, এমনটা বোধ করি কেউই ভাবতে পারেনি। এই শহরেই কোকিল ডাকছে, দেখা মিলছে কাঠবিড়ালীর। বৈশ্বিক করোনার প্রভাবে পৃথিবীর সব দেশের মত থমকে যাওয়া ব্যস্ত ঢাকায় এখন কমে এসেছে বায়ুদূষণও। প্রকৃতিপ্রেমীরা বলছেন, করোনার এ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় মানুষের আন্তরিকতা প্রয়োজন।
















